‘বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্প গুরুত্বপূর্ণ’

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • 160

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স

অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় শেষে আজ রোববার

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাণিজ্য

বহুমুখীকরণে চামড়া শিল্পের ভূমিকা ও নানাবিধ সম্ভাবনার

বিষয়ে মন্তব্য করেছেন।

ড. সালেহউদ্দিন বলেন, চামড়া শিল্পের নানাবিধ সম্ভাবনার

পাশাপাশি কিছু সমস্যাও আছে। আমরা ব্যাবসায়ীদের সাথে

আলোচনা করেছি।

তিনি আরো বলেন, তাদের ট্যানারি স্থানান্তর করা হয়েছে

সাভারে। ওখানকার পরিবেশ, অর্থায়ন ও বিদেশে রফতানির

ক্ষেত্রে সার্টিফিকেশন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

মোটকথা আমরা চামড়াজাত দ্রব্য ও ফুটওয়্যার শিল্পের

সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি।

চামড়া শিল্পকে সম্পূর্ণ দেশীয় উল্লেখ করে তিনি বলেন, এর

কাঁচামাল দেশীয়। তবে গার্মেন্টসের জন্য বিদেশ থেকে সুতা

আনতে হয়, তুলা আনতে হয়।

এসময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া

সুলতানা, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ,

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ সফিউল্লাহ,

ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ, ফিনিশড

লেদার গুডস অ্যাসোসিয়েনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

‘বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্প গুরুত্বপূর্ণ’

Update Time : ১১:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪