Dhaka ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন

  • Reporter Name
  • Update Time : ১০:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • 128

নিজস্ব প্রতিবেদক

খুলনায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে ভাঙচুর করে আসবাবপত্রে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনার পর ডাকবাংলো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল সহকারে ডাকবাংলো মোড়ে আসে। এসময় ওই মিছিলে ছাত্র-জনতাকে বেশ উত্তেজিত দেখা যায়। তারা ডাকবাংলো মোড় পার হয়ে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে। পরে কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে। এরপর ভাঙচুর করা মালামাল বাইরে এনে অগ্নিসংযোগ করা হয়। পরে তারা জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, উত্তেজিত জনতা জাতীয় দালাল ও ফ্যাসিস্টের প্রধান সহযোগী জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে এবং সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বলে খবর পেয়েছি। তবে এগুলোর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুল গিয়াস বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা সন্ধ্যায় মিছিল সহকারে এসে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে। যারা আক্রমণ করেছে তাদের পরিচয় জানা যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন

Update Time : ১০:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪