বোনের বিয়ে খেতে এসে গ্রেফতার ছাত্রলীগ নেতা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • 128

খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে এসে গ্রেফতার হয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লিমন। গাউস শাজাহানপুর উপজেলা রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় খালার বাড়িতে বিয়ে খেতে এসে জনতার হাতে আটক হন তিনি। পরে তাকে শাজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তার বিরুদ্ধে চুরি, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও শাজাহানপুর থানা পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

গত ৫ আগস্টের পর থেকে পলাতক থাকলেও খালাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আসে লিমন। পরে বিষয়টি টের পেয়ে দীর্ঘদিন লিমনের হাতে নির্যাতিত জনগণ তার বাড়ি ঘিরে ফেলে। এ অবস্থায় থানা পুলিশে সংবাদ দেন ওই এলাকার ইউপি সদস্য তাজুল ইসলাম।

পরে পুলিশ পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আইয়ুব হোসেন জানান, গাউস দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে মাদকের কারবার, জোর পূর্বক ইট বালুর ব্যবসা চালিয়ে আসছিল।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বিকেলে বি ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে এ পর্যন্ত পাঁচটি মামলা রয়েছে, এর মধ্যে একটি রাজনৈতিক মামলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বোনের বিয়ে খেতে এসে গ্রেফতার ছাত্রলীগ নেতা

Update Time : ০১:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪