যৌথ বাহিনীর অভিযানে মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার : আইএসপিআর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • 142

কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে আটক যুবদল নেতা মো: তৌহিদুর রহমানের (৪০) মৃত্যুর ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে গত ৩১ জানুয়ারি রাত ৩টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটক মো: তৌহিদুর রহমান (৪০) একই দিন বেলা সাড়ে ১২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী

যৌথ বাহিনীর অভিযানে মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার : আইএসপিআর

Update Time : ০২:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫