কেএমপি’র খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গত (৪ ফেব্রুয়ারি) ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে আলমনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় চুরির অপরাধে জড়িত ১) তাসমিউল হাসনাত রবি (১৯), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-১২৪ বিআইডিসি রোড গোয়ালপাড়া, ২) মোঃ সোহান হোসেন (২১), পিতা-মোঃ রুহুল আমিন, সাং-২০৩ বিআইডিসি রোড, গোয়ালপাড়া, ৩) আবদুল্লাহ রাহুল (১৯), পিতা-ইউনুস মোল্লা, সাং-আলমনগর, চান্দু সর্ব থানা-খালিশপুর এবং ৪) ইয়াছিন আরাফাত রায়হান (২০), পিতা-মাসুদ রানা, সাং-মংলা হেলিপ্যাড ময়দানের পাশে, থানা-মংলা, জেলা-বাগেরহাট’দেরকে আটক করা হয়। আটককৃতদের হেফাজত হতে ১ টি স্বর্ণের নেকলেস, ১টি স্বর্ণের চেইন, ২ টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ৩ টি ছোট স্বর্ণের কানের রিং, ৩ টি মোবাইল এবং নগদ ৬৫,০০০ টাকা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা নং-০৪, তাং-০৪/০২/২৫ খ্রিঃ, ধারা-৩৮০ পেনাল কোড রুজু করা হয়েছে।
ব্রেকিং :
নগরীতে চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৪ চোর আটক
-
স্টাফ রিপোর্টার - Update Time : ০৮:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- 94
Tag :
জনপ্রিয়























