পিরোজপুরে মোটরসাইকেল – ট্রাক সংঘর্ষে যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 404

মো: রফিক, পিরোজপুর: আজ ২৮ ফেব্রুয়ারি  শুক্রবার  ১ টা ১৫ মিনিটে পিরোজপুরের  বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোঃ রহিম হোসেন রাজু-(৩২) নিহত হয়েছেন। সে বরগুনা জেলাধীন আমতলা থানার চাউলা গ্রামের মোঃ আলী আকবার  হাওলাদারের ছেলে। প্রতক্ষদর্শীরা  জানান,  জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে বন্ধুর মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ব্রিজের ঢালে নামতেই বিপরিতগামী দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ার সাথে সাথে সে  ঘটনাস্থলে মৃত্যু বরন করেন। নিহত যুবক তার স্ত্রী ও সন্তানদের  নিয়ে পিরোজপুর শহরে বসবাস করতেন। তার স্ত্রী বতর্মান পিরোজপুর সদর হাসপাতালে নার্স হিসাবে কর্মরত আছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাচাই বাছাই করে লাশ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

পিরোজপুরে মোটরসাইকেল – ট্রাক সংঘর্ষে যুবক নিহত

Update Time : ১১:০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫