Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে নতুন এলাকায় ফের আগুন, ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছে বন বিভাগ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে নতুন একটি এলাকায় ফের আগুন লেগেছে। আজ রবিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট জেলার সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির ২৩ শের সিলার শাপলার বিল এলাকায় গহিন বনে আগুন দেখতে পেয়েছে বন বিভাগ। আগুন দেখার পর বন বিভাগ ড্রোন দিয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে।

আগুন নেভানোর জন্য বন বিভাগ এবং ফায়ার কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

কলমতেজি ক্যাম্পের টেপার বিল এলাকার যে স্থানে গতকাল শনিবার সকালে আগুন লাগে, সেই স্থান থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে শাপলার বিল এলাকায় বনে নতুন করে আগুন লেগেছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, সুন্দরবনের শাপলার বিল এলাকায় নতুন করে আগুনের খবর পাওয়ার পরেই বন বিভাগের স্টাফ এবং ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বন বিভাগের স্টাফরা ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপেন চন্দ্র দাস জানান, সুন্দরবনের শাপলার বিল এলাকায় নতুন করে লাগা আগুন ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে বনের গহীনে আগুন দেখা গেছে।

বাগেরহাটের শরণখোলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আফতাব-ই আলম জানান, সুন্দরবনের নতুন স্থানে আগুনের খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন।

এদিকে, গতকাল শনিবার সকাল ৭টার দিকে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা জেলার সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি ক্যাম্পের টেপার বিল এলাকায় আগুন জ্বলতে দেখেন বন বিভাগের সদস্যরা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সুন্দরবনে নতুন এলাকায় ফের আগুন, ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছে বন বিভাগ

Update Time : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫