নিজস্ব প্রতিবেদক :খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি পরিচালক ডা. মো মিজানুর রহমানকে চাঁপাইনবাবগঞ্জে বদলি করা হয়েছে। আজ ৬ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। তাকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। যা ইতি মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল।
ব্রেকিং :
সাংবাদিককে লাঞ্চিতকারী সেই ডা. মিজানের চাঁপাইনবাবগঞ্জে বদলি
-
Reporter Name - Update Time : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- 175
Tag :
জনপ্রিয়
























