Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের হাসপাতালে ফরিদা পারভীন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 217

ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দেশবরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।
 
ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, কিডনি বিকল রোগীদের যেকোন সময় শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ফরিদা পারভীনের বেলায়ও তাই হয়েছে। তার শরীরে সোডিয়ামের লেভেল কমে গেছে, পাশাপাশি রক্তক্ষরণের বিষয়ও রয়েছে।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ফুসফুসের সমস্যা ছাড়াও রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা।
 
ফরিদা পারভীনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সংগীতাঙ্গন ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এর আগেও চলতি বছরের জুলাই মাসের শুরুতে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ফের হাসপাতালে ফরিদা পারভীন

Update Time : ০১:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫