বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি দেশজুড়ে ওষুধ ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী জাতীয় সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার কর্তৃক ওষুধ ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বিক্রয় কমিশন বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ময়নুল হক চৌধুরী বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশের সাধারণ জনগণের স্বাস্থ্য-সেবা নিশ্চিত করা ও চিকিৎসা সামগ্রী সরবরাহে সরকারের প্রচেষ্টা সফল করতে হলে ওষুধ ব্যবসায়ীদের বিক্রয় কমিশন বৃদ্ধি অপরিহার্য। আমরা চাই ২৫% কমিশন পুনঃনির্ধারণ করা হোক।”
তিনি আরও জানান, বাংলাদেশের কোনো ওষুধ ব্যবসায়ী ওষুধ উৎপাদন করে না। তারা মূলত উৎপাদিত ওষুধ সরবরাহ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করে। অতীতের তুলনায় বর্তমানে তাদের কমিশন অনেক কমে এসেছে। ১৯৮০ সাল থেকে তারা আনুমানিক ১৫% কমিশন পেতেন, যা বর্তমানে ১২% পর্যন্ত কমে গেছে। এই কারণে ব্যবসায়ীরা জীবিকা নির্বাহে সমস্যার মুখোমুখি।
ময়নুল হক চৌধুরী বলেন, “বর্তমান সরকার বিভিন্ন ফি যেমন ট্রেড লাইসেন্স ফি, ট্যাক্স/ভ্যাট ফি, ফার্মেসি রেজিস্ট্রেশন ফি বাড়িয়েছে। সেই সঙ্গে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ড্রাগলনেস এবং অন্যান্য খরচও বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে ব্যবসায়ীদের জন্য কমিশন বৃদ্ধি অত্যন্ত জরুরি।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সমিতি আগামী ১৫ দিনের মধ্যে সরকার যদি তাদের যৌক্তিক দাবি মেনে না নেয়, তবে দেশের সকল কেমিস্টদের সঙ্গে সমন্বিত কর্মসূচি নেওয়া হবে।
সংবাদ সম্মেলন শেষে সমিতি সকল সাংবাদিক ও মিডিয়া প্রতিনিধি থেকে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানায়।
ডেস্ক নিউজ 
















