টেকনাফে বিজিবির অভিযান, জুবাইরের মাদক সাম্রাজ্য উন্মোচন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:২২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 109

কক্সবাজারের টেকনাফে বিলাসবহুল একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক সম্রাট জুবাইরের কোটি টাকার মাদক সাম্রাজ্য উন্মোচন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা ধরে এই শ্বাসরুদ্ধকর অভিযান চালানো হয়। এতে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে জুবাইরের স্ত্রী ফাইজা আক্তার (১৯) ও সহযোগী আইয়ুব আলী (৩৭)-কে আটক করা হয়েছে। তবে মূলহোতা জুবাইর (৪০) এখনও পলাতক রয়েছেন।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “মাদকমুক্ত টেকনাফ গড়তে বিজিবির অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

টেকনাফে বিজিবির অভিযান, জুবাইরের মাদক সাম্রাজ্য উন্মোচন

Update Time : ০১:২২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫