যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • 403

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। এর ফলে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতায় থাকা দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে, যেখানে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাম রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে।
নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনস্যুলার অফিসার চাইলে তাদের ওপর এই বন্ডের শর্ত আরোপ করতে পারবেন। আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা ও ইন্টারভিউয়ের মূল্যায়নের ভিত্তিতে বন্ডের পরিমাণ নির্ধারণ করা হবে, যা ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার মার্কিন ডলার হতে পারে। নির্ধারিত অর্থ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম Pay.gov-এর মাধ্যমে জমা দিতে হবে এবং কনস্যুলার অফিসারের নির্দেশনা ছাড়া কোনো অর্থ জমা না দিতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই পাইলট কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান বা ওভারস্টে করার প্রবণতা কমানো। যেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে ওভারস্টের হার তুলনামূলক বেশি, মূলত সেসব দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভিসা বন্ড একটি ফেরতযোগ্য জামানত। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে, ভিসা পাওয়ার পর ভ্রমণ না করলে বা মার্কিন বিমানবন্দরে প্রবেশে বাধা পেলে এই টাকা ফেরত পাওয়া যাবে। তবে কেউ যদি অনুমোদিত সময়ের বেশি অবস্থান করেন বা যুক্তরাষ্ট্রে গিয়ে স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন, সে ক্ষেত্রে জমা দেওয়া বন্ডের অর্থ বাজেয়াপ্ত করা হবে।
এই নিয়মের ফলে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ

Update Time : ০২:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬