চট্টগ্রামের বোয়ালখালী থানার বেঙ্গুরা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে ৪টি শট গান, ২টি পিস্তল (ম্যাগাজিন সহ), ১৩ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন অস্ত্র তৈরীর সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযানে সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৭) নামক দুইজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী যৌথ অভিযান চলমান রয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক 




















