Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইপলাইনে ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • 25

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে এ চালানটি আসে এবং শুক্রবার সকালে তা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সরবরাহ করা হয়।

ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন জানান, পাইপলাইনের মাধ্যমে ডিজেলটি পৌঁছাতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে।

বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি সেচ ও যানবাহনের জ্বালানি চাহিদা পূরণে ২০১৭ সালে ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় এই সরবরাহ কার্যক্রম চলছে। চুক্তি অনুযায়ী ২০২৬ সালে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করার কথা রয়েছে।

এর আগে ১১ মার্চ ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। সর্বশেষ চালানসহ আরও পর্যায়ক্রমে ডিজেল আসার কথা রয়েছে, এবং আগামী সপ্তাহে আবারও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

পাইপলাইনে ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

Update Time : ০১:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬