সুনামগঞ্জ বুঁলচান্দ স্কুলে ৯৭ ব্যাচের উদ্যোগে মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • 53

সুনামগঞ্জ
গতকাল ০৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে সুনামগঞ্জ জেলার বুলচাঁন্দ উচ্চ বিদ্যালয়ে ১৯৯৭ ব্যাচের উদ্যোগে বর্তমান শিক্ষার্থীদের জন্য একটি গঠনমূলক মোটিভেশনাল আলোচনা ও ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে দুটি সাধারণ ইংরেজি ট্রান্সলেশন প্রশ্ন করা হয়। এতে শিক্ষার্থীরা একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়, যা তাদের বর্তমান শিক্ষাগত অবস্থার একটি প্রাথমিক ধারণা দেয়।

পরবর্তীতে পারস্যের প্রখ্যাত মনীষী শেখ সাদী-এর জীবনের দুটি শিক্ষণীয় গল্প শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়, যা তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা রাখে।

এছাড়া উত্তম কাজের গুরুত্ব তুলে ধরে দুটি গুরুত্বপূর্ণ হাদিস শিক্ষার্থীদের শোনানো হয়। এর মধ্যে ছিল—ক্ষুধার্তকে খাদ্য দান ও পরিচিত-অপরিচিত সকলকে সালাম দেওয়ার গুরুত্ব, এবং জীবনের বিভিন্ন পর্যায়ের মূল্য উপলব্ধি করার বিষয়ে দিকনির্দেশনা।

ক্লাসে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনি বিষয় সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—শিশু বিবাহ প্রতিরোধ আইন ২০১৭, ইভ টিজিং, জনদুর্ভোগ, মোবাইল আসক্তি, সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, নৈতিক অবক্ষয়, পারিবারিক সহিংসতা এবং সড়ক পরিবহন আইন ২০১৮।

অনুষ্ঠানের শেষে একটি সংক্ষিপ্ত রিক্যাপ, কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে একটি স্মারক উপহার (মগ) প্রদান করা হয়।
সমাপনী অধিবেশনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আবেদিন বক্তব্য প্রদান করেন।

পরে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে আপ্যায়ন ও ফটোসেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, স্টাফ এবং ১৯৯৭ ব্যাচের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোঃ গোলাম কিবরিয়া, অফিসার ইনচার্জ, পাইকগাছা থানা,

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সুনামগঞ্জ বুঁলচান্দ স্কুলে ৯৭ ব্যাচের উদ্যোগে মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত

Update Time : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬