Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, দাকোপে ক্ষোভ

খুলনার দাকোপ উপজেলায় সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে একটি মিষ্টির দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ৭-৮ জনের একটি দলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পানখালি ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় গত বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কামাল শেখের মিষ্টির দোকানে মোটরসাইকেলযোগে ৭-৮ জন ব্যক্তি এসে নিজেদের সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। তারা দোকানের খাবার অপরিষ্কার বলে ২০ হাজার টাকা জরিমানা দাবি করেন।

পরে দরকষাকষির একপর্যায়ে ৩ হাজার টাকা নেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী কামাল শেখের ছেলে রাজিব শেখ বিষয়টি জানতে পেরে দাকোপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দৌলতপুর এলাকার বাসিন্দা এবং নিজেদের সাংবাদিক পরিচয় দিতেন। তাদের মধ্যে কথিত সাংবাদিক এনাম, রাজু আহম্মেদ তপনসহ কয়েকজনের নাম উঠে এসেছে।

এ বিষয়ে দাকোপ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, ভুয়া পরিচয়ে এমন চাঁদাবাজির ঘটনা গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জুমার পর গোয়ালখালী কবরস্থানে মানুষের ঢল, স্মৃতির পরশে আবেগঘন পরিবেশ

সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, দাকোপে ক্ষোভ

Update Time : ০৩:৩৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬