বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৫১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে।

বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ নির্বাচন কমিশন ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন বিসিবি নির্বাচনে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম।

কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

বিসিবি বুধবার দুপুরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রযোজ্য নিয়মকানুন অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬-সংক্রান্ত প্রয়োজনীয় সকল কার্যক্রম তত্ত্বাবধান ও পরিচালনা করবে এই নির্বাচন কমিশন।’

গত বছরের অক্টোবর বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কয়েক মাসের মাঝেই সেই বোর্ড ভেঙে দেয়া হয়েছে।

এরপর দেয়া হয় ১০ সদস্যের এডহক কমিটি। এই কমিটির অধীনে নতুন করে নির্বাচন হতে পারে আগামী জুনে। তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

গত ৬ মে বোর্ড সভা শেষে জানানো হয়, বিভিন্ন সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলোর একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে, যেখান থেকে তিনটি ক্যাটেগরিতে ১৯২ জন কাউন্সিলরের নাম আহ্বান করা হবে।

বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে।

ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়।

ক্যাটাগরি-৩, ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক।

এভাবেই ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকরা মিলেই সভাপতি নির্বাচন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন

Update Time : ১২:৫১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬