শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • 62

রাজধানীর পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসা আক্তারের বাসায় গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি রামিসার বড় বোনের ভবিষ্যতের দায়িত্ব নেন এবং ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় রামিসার বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিহত শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং ঘটনার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। তিনি রামিসার পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

Update Time : ০১:০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬