সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 77

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। পা অবশ হয়ে যাওয়ায় তাঁর চলাফেরা সীমিত হয়ে গেছে। শারীরিক অসুস্থতার কারণে আপাতত বিদেশে চিকিৎসা নিতে যাওয়ারও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রতিদিনকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বর্তমানে হাঁটাচলা করতে তাঁর খুব কষ্ট হচ্ছে। পা অবশ হয়ে যাওয়ায় সীমিত পরিসরে চলাফেরা করতে পারছেন তিনি। এ কারণে আপাতত দেশের বাইরে যাওয়ার কোনো চিন্তাভাবনা নেই।

সাবেক রাষ্ট্রপতি জানান, তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। শারীরিকভাবে কোনো সমস্যা অনুভব করলে গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা নিচ্ছেন। বঙ্গভবন ছাড়ার পর এ পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন তিনি।

বিদেশে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে মো. সাহাবুদ্দিন বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পদত্যাগের দুই দিন পর তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাসায় পরিবারের সঙ্গে ওঠেন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন সাবেক এই রাষ্ট্রপতি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। সে অনুযায়ী তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।

এদিকে তাঁর পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

স্থানীয় নির্বাচনে বাদ পড়ল পোস্টার, বিলবোর্ডে অনুমতি

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না

Update Time : ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬