Dhaka ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ কোটি রুপি প্রতারণা: জ্যাকলিনের জামিনের মেয়াদ বাড়লো

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • 196

বিনোদন ডেস্ক
২০০ কোটি রুপির প্রতারণা মামলা যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ক্যারিয়ারেও কিছুটা ভাটা পড়েছে এ অভিনেত্রীর। তবে সাময়িক স্বস্তি মিলেছে তার। প্রতারণার মামলায় তার আগাম জামিনের মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বেড়েছে।শনিবার (২২ অক্টোবর) পাতিয়ালা হাউজ কোর্ট তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেন। ফলে আদালতে এ মামলার পরবর্তী শুনানি হবে ১০ নভেম্বর।পাশাপাশি এদিন আদালত ইডিকে নির্দেশ দিয়েছেন- এ সংক্রান্ত মামলার অভিযোগপত্র ও অন্য সব জরুরি তথ্য যেন অভিযুক্তদের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়।এদিন অভিনেত্রীর জামিনের আবেদনের ওপর শুনানির কথা ছিল আদালতের। আইনজীবী প্রশান্ত পাতিলের সঙ্গে আদালতে যান জ্যাকলিন। তার জামিন আবেদন নিয়ে ইডির জবাব জানতে চেয়েছে আদালত। একইসঙ্গে আগাম জামিন মঞ্জুর করেন বিচারক।
ইডি সূত্রের দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গেছে জ্যাকলিন জানতেন সুকেশ একজন দুর্নীতিবাজ। জেনে বুঝেই এ দুর্নীতিবাজের টাকায় যথেষ্ট সুযোগ-সুবিধা ভোগ করেছেন তিনি। সুকেশের কাছ থেকে অনেকবার বহুমূল্য ‘উপহার’ পেয়েছেন অভিনেত্রী। ইডির জেরায় তা স্বীকারও করেছেন জ্যাকলিন।জ্যাকলিনকে এ মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। তার দেশ ছেড়ে বেরোনোর ওপরেও রয়েছে আদালতের নিষেধাজ্ঞা।ইডির বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সুকেশের কাছ থেকে যেসব উপহার পেয়েছেন জ্যাকলিন সব মিলিয়ে তার মূল্য ১০ কোটি রুপির কম নয়। এর মধ্যে দামি গাড়ি যেমন রয়েছে, আরও রয়েছে ৫২ লাখ রুপির ঘোড়া, ৯ লাখের পারশিয়ান বিড়াল।
উপহারের তালিকায় রয়েছে গুচি, শ্যানেলের একাধিক ডিজাইনের ব্যাগ, গুচির জিমওয়্যার, লুই ভিতোঁর জুতা, হিরের দুই জোড়া কানের দুল, মূল্যবান পাথর বসানো ব্রেসলেট।জ্যাকলিন ইডিকে জানান, উপহার পাওয়া মিনি কুপার গাড়িটি তিনি ফেরত দিয়ে দিয়েছিলেন সুকেশকে। সব মিলিয়ে এখন পর্যন্ত জ্যাকলিনের ৭ কোটি টাকার ওপরে সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে ইডি।

ফার্স্ট নিউজ ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

২০০ কোটি রুপি প্রতারণা: জ্যাকলিনের জামিনের মেয়াদ বাড়লো

Update Time : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২