চিকেনের সঙ্গে সস খেয়ে এত হট শাহরুখ খান!

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • 399

বিনোদন ডেস্ক
২ নভেম্বর ছিলো বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। বিশেষ এই দিনের প্রথম প্রহর থেকেই কিং খানের বাড়ির সামনে ভিড় জমায় হাজার হাজার ভক্ত। এদিনই প্রকাশ করা হয় শাহরুখের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’-এর টিজার। এই সিনেমা দিয়ে প্রায় চার বছর পর রুপালি পর্দায় কামব্যাক করছেন কিং খান। শনিবার (৫ নভেম্বর) দুপুরে ভক্তদের দারুণ এক সারপ্রাইজ দিলেন এসআরকে।

এদিন টুইটারে #AskSRK সেশনের আয়োজন করেন শাহরুখ। ভক্তদের হাজারও প্রশ্নের উত্তর দেন তিনি। শাহরুখের মজাদার জবাবে মুগ্ধ নেটপাড়া। টুইটারের দেয়ালে শাহরুখ লেখেন, ‘অনেক প্রশ্ন মনে নিয়ে আমরা ঘুম থেকে উঠি। আজ আমি উত্তর নিয়ে ঘুম থেকে উঠলাম! তাই ভাবলাম আমরা ১৫ মিনিটের জন্য একটা #AskSRK করি। যদি ফাঁকা সময় থাকে তোমাদের তাহলে প্রশ্ন জিজ্ঞাসা কর।’

ঝড়ের গতিতে প্রিয় তারকাকে প্রশ্ন করতে থাকেন ভক্তরা। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সিক্স প্যাক অ্যাবস দেখে ভিমরি খাচ্ছে ভক্তরা। সবার মনে একটাই প্রশ্ন কীভাবে সম্ভব? এক ভক্ত তো সরাসরি জিজ্ঞাসই করে বসলেন- ‘শাহরুখ, তুমি এতটা হট কীভাবে?’ জবাবে বাদশা লেখেন- ‘চিকেনের সঙ্গে পেরি পেরি সস সাহায্য করে, আমার মনে হয়।’

অপর একজন শাহরুখের কাছে প্রশ্ন রাখেন, ‘অতিমারির পর জীবন কতটা বদলেছে?’ অভিনেতা জানান, ‘মনে হয়, আজকাল আমি দ্রুত সবকাজ শেষ করতে আর উদ্যোগী হই না।’

শাহরুখের জন্মদিনে মান্নাতের বাইরে চোখে পড়েছে জনসুমদ্র। এতো মানুষের ভালোবাসা পেয়ে কেমন অনুভূতি হয়? শাহরুখ লেখেন-করোনার জেরে প্রতিবন্ধকতা থাকায় বছর কয়েক পর এমনটা ঘটেছে। খুব ভালো লাগে এতো মানুষ আমাকে শুভেচ্ছা জানাতে আসেন দেখে।’

উল্লেখ্য, আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। এর পাশাপাশি অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ আসবে আগামী বছর ২ জুন। আর প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে শাহরুখ ‘ডানকি’ নিয়ে আসবেন একই বছরের ২২ ডিসেম্বর। সব মিলিয়ে শাহরুখ ভক্তদের জন্য জমজমাট হতে যাচ্ছে ২০২৩ সাল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

চিকেনের সঙ্গে সস খেয়ে এত হট শাহরুখ খান!

Update Time : ০৯:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২