Dhaka ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুবি’র শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • 156

নিজস্ব প্রতিবেদকঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের এক শিক্ষিকা তারই এক সহকর্মী শিক্ষক ছোটন দেবনাথের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন । বৃহস্পতিবার ওই অভিযোগ পাওয়ার পর শনিবার ব্যাপারটি তদন্ত করার সিদ্ধান্ত নেয় যৌন নিপীড়ন প্রতিরোধ সেল। পরে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছোটন দেবনাথকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের একটি সুত্রে জানা যায়, বেশকিছুদিন পূর্বে অভিযুক্ত শিক্ষক ছোটন দেবনাথ্রে বাসায় কোনো এক প্রসঙ্গে ডেকে ওই নারী শিক্ষিকাকে যৌন নির্যাতন করা হয়।বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে , ব্যাপারটির জন্য ওই নারীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।তবে, ঘটনাটি নিয়ে অভিযুক্ত শিক্ষক নানাভাবে হুমকি ও হয়রানি করার চেষ্টা করলে ওই নারী শিক্ষিকা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের কাছে লিখিতভাবে অভিযোগ করেন।
এ বিষয়ে সহকারী অধ্যাপক ছোটন দেবনাথের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের প্রধান মোসা. তাসলিমা খাতুনের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি গোপনীয় হওয়ায় তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব নয়। তদন্ত শেষে জানানো হবে বলে জানান তিনি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুবি’র শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ

Update Time : ০৩:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১