বি এম রাকিব হাসানঃ খুলনা শেখপাড়ায় রকি এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ রকিবুল ইসলাম রকি’র বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি মহল রকির বিরুদ্ধে নিন্দামুলক ভাষা ব্যাবহার করে বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদকর্মীর ঠিকানায় চিঠি প্রদান করে। চিঠিতে উল্লেখ করা হয় “ রকি শেখ প্রভাব খাটিয়ে বিদ্যুৎ অফিসে সিন্ডিকেটের মাধ্যমে কাজ হাতিয়ে নেয়, সুন্দরবনের জলদস্যুদেরকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে, আত্মীয়দেরকে জোরপুর্বক জালভোটের মাধ্যমে ইউ পি সদস্য বানিয়েছেন”। এছাড়া তার বিরুদ্ধে ক্যাডারবাহিনীর দ্বারা অবৈধ কালোটাকার পাহাড় গড়াসহ অবাঞ্চিত প্রসঙ্গ উল্লেখ করা হয় চিঠিতে।
ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণ করে জানা যায়, চিঠির খামে প্রেরকের নাম ও ঠিকানা সবই ভুল।চিঠি্র খামে উল্লেখিত প্রেরকের নাম মোঃ ফারুক হোসেনের প্রদেয় মুঠোফোন নম্বরে কল দিলে শাও্ন নামে এক ব্যাক্তি ফোন ধরেন।সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “রকিবুল ইসলাম অত্যান্ত সাদালাপী ও ভালো মনের মানুষ। এলাকার মসজিদ মাদরাসা নির্মাণে তার ভূমিকা অনেক। এছাড়া করোনাকালীন সময়ে গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন তিনি।তার বিরুদ্ধে আনীত অভিযোগ সবই ভুয়া”। আবেদনকারী ফারুক হোসেনের বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, অত্র অঞ্চলে ফারুক হোসেন নামক একজন বসবাস করে। তার নিকট থেকে ফারুক হোসেনের মোবাইল নম্বর নিয়ে কল দিয়ে বিষয়টি জানতে চাইলে ফারুক বলেন “রকিবুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো চিঠির বিষয়ে কিছুই জানিনা, কোনো এক কুচক্রী মহল আবেদনকারী হিসেবে আমার নামটি উল্লেখ করেছে।উপরন্তু , রকিবুল একজন ভালো মানুষ। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার অবদান অনেক”।
এছাড়া স্থানীয় বাসিন্দা মোঃ হাসান জানান, রকিবুল’র বিরুদ্ধে নিজস্ব স্বার্থ হাসিলের জন্য কিছু লোক কুৎস রটানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। এসকল তথ্য সব বানোয়াট ও ভিত্তিহীন।
চিঠিতে উল্লেখিত ক্যাডার পরিচয় দেওয়া রাহাতের সাথে রকিবুল’র সংশ্লিষ্টতার সম্পর্কে জানতে চাইলে রাহাত বলেন, রকিবুল ইসলাম নামে কাওকে চেনেন না।
এবিষয়ে রকিবুল ইসলাম রকি’র নিকট জানতে চাইলে তিনি বলেন, “এলাকায় আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কাজ করায় কিছু লোক হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমার বিরুদ্ধে এরুপ কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। এসব ষড়যন্ত্র ও মিথ্যাচার করে একটি পক্ষ আমার সুনাম নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে।এছাড়া চিঠিপ্রেরণকারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর বেঠিক হওয়ায় স্পষ্ট যে, সবকিছুই সাজানো”।
এসকল কুচক্রীদেরকে খুজে দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা।
Reporter Name 
























