ধলেশ্বরীতে ভাসছে ‘আর্জেন্টিনা’

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • 140

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিশ্বকাপ উন্মাদনায় ভাসছেন ফুটবল ভক্তরা। নানাজন নানাভাবে এই উন্মাদনায় মেতে উঠেছেন। কেউ জার্সি পরে, পতাকা টানিয়ে আবার কেউ নিজের বাড়ি রাঙিয়ে, চুলের নানা ডিজাইন করে নিজ দলের প্রতি সমর্থন জানান দিচ্ছেন। কারও যেন চেষ্টার কোনো কমতি নেই।
বিশ্বকাপের এই উন্মাদনায় পিছিয়ে নেই নারায়ণগঞ্জের ফতুল্লার চর বক্তাবলী ফেরিঘাটের ট্রলার চালক মো. নাসির। তিনি চর বক্তাবলী এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিজ পছন্দের দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে ট্রলারকে রাঙিয়েছেন তিনি।
আর্জেন্টিনার পতাকার রঙে নিজের ট্রলারকে রাঙিয়ে ধলেশ্বরীতে ভাসাচ্ছেন। তার প্রত্যাশা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।
চর বক্তাবলী ফেরিঘাট এলাকায় গেলেই দেখা মিলবে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো নাসিরের ট্রলারের। তিনি নিজেই এই ট্রলারের মালিক। তিনি পুরো ট্রলারকেই আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন। ট্রলারের সম্মুখভাগে দুই দিকে বাংলাদেশের পতাকার রং।
নাসির জানান, আর্জেন্টিনার মেসি ও ডি মারিয়াসহ অন্যান্য খেলোয়াড়দের খেলা তার ভালো লাগে। বিশেষ করে লিওনেল মেসির প্রথম খেলা দেখার পর থেকেই তিনি আর্জেন্টিনার ভক্ত হয়ে যান। দলটির খেলা দেখা কখনো তিনি বাদ দেন না। যখন আর্জেন্টিনার খেলা চলে তখন ট্রলার চালানো বন্ধ রেখে খেলা দেখতে চলে যান।
ট্রলারচালক নাসির বলেন, ‘২০০৫ সালে যখন আর্জেন্টিনা জাতীয় দলের মেসির অভিষেক হয় তখন আমি খেলা দেখছিলাম। মেসির খেলা দেখেই আমার ভালো লেগে যায়। তখন থেকেই আমি আর্জেন্টিনাকে সমর্থন করে আসছি।’
তিনি বলেন, ফুটবল বিশ্বকাপ এলেই আমি আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে ট্রলারের রং করি। এভাবে নিজ দলের প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে ভালো লাগে। গত কয়েক বিশ্বকাপ ধরেই আমি নিজ খরচে ট্রলারের রং করে আসছি।
নাসিরের সংসারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। ট্রলারের আয় দিয়েই কোনোরকম সংসার চলে যায় বলে জানান আর্জেন্টিনার এই ভক্ত।
আরেক ট্রলার চালক আয়নাল বলেন, আমরা তার এই কাজের প্রশংসা করি, অনুপ্রেরণা দেই। আমরাও যখন সুযোগ পাই তখন তার সঙ্গে গিয়ে খেলা দেখি।
বক্তাবলী ঘাট দিয়ে নদী পার হচ্ছিলেন গিয়াস উদ্দিন। তিনি বলেন, ‘একজন ট্রলার চালকের এভাবে নিজ দলের প্রতি সমর্থন জানানো প্রশংসার দাবিদার। তিনি শুধু আর্জেন্টিনারই একজন ভক্ত তা নয়, নিজ দেশের প্রতিও ভালোবাসা জানান দিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ধলেশ্বরীতে ভাসছে ‘আর্জেন্টিনা’

Update Time : ০৮:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২