Dhaka ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হারিয়ে যাওয়া পপিকে খুঁজে পাওয়া যাবে পেক্ষাগৃহে

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • 106

বিনোদন ডেস্ক
চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অনেক দিন ধরেই আড়ালে। সিনে পাড়ায় গুঞ্জন, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। জন্ম দিয়েছেন সন্তান। তবে এসব নিয়ে একবারে মুখে কলুপ এঁটেছিলেন পপি। আসেননি সামনেও। সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন এই নায়িকা। এরপর আবার হাওয়া।

সশরীরে আড়ালে থাকলেও সিনেমা হলে ফিরছেন পপি। দীর্ঘ সময় পর বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। তবে পপি যে ছবির প্রচারণায় থাকবেন না তা এক প্রকার নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।

গণমাধ্যমকে সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের এই সিনেমার এখনও কোনো প্রচারণা শুরু করিনি। আপাতত নিজেদের আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে দুয়েক দিনের মধ্যে প্রচার শুরু হবে। তবে গল্পের প্রধান চরিত্র অভিনেত্রী পপি সেখানে থাকতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না। কারণ কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর নতুন কোনো সিনেমায় অভিনয় করবে কি না সে বিষয়েও কিছু বলতে পারছি না।’

এই সিনেমায় পপির চরিত্রটি একজন ডিবি কর্মকর্তার। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। তিনিও অনেক দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে।

জানা যায়, প্রথমে সিনেমাটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। সেই নাম নিয়েই শুটিং শুরু করে পরিচালক। এরপর করোনার মধ্যে সিনেমাটির শেষ লটের শুটিং শেষ হয়। ২০২১ সালে সেন্সর থেকে ছাড়পত্র পায় ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে। পপি-আমিন খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ।

উল্লেখ্য, লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’। এটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ, ‘কি যাদু করিলা, ‘গঙ্গাযাত্রা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পপি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

হারিয়ে যাওয়া পপিকে খুঁজে পাওয়া যাবে পেক্ষাগৃহে

Update Time : ১২:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২