চলনবিলের সর্বোত্তম ব্যবহারে মহাপরিকল্পনা, সমীক্ষা ব্যয় ১৪ কোটি

  • Reporter Name
  • Update Time : ০২:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • 249

নিজস্ব প্রতিবেদক
মাছ ও ফসলের অন্যতম ভাণ্ডার দেশের বৃহত্তম বিল চলনবিল। উত্তর জনপদের এক সেরা প্রাকৃতিক সম্পদ এটি। বিলটি রাজশাহী, নটোর, পাবনা ও সিরাজগঞ্জের এলাকাজুড়ে বিস্তীর্ণ। দেশের সর্ববৃহৎ এই বিলটি একসময় বছরের নয় মাস ডুবে থাকত। রূপ ধারণ করতো সমুদ্রের মতো। পলি জমে চলনবিল এখন আগের মতো নেই। চলনবিল তার বিশাল জলরাশির ঐতিহ্য হারিয়েছে। এর তলা উন্মোচিত হয়েছে। বিলের ভূমি ও পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা চালানো হবে, এ কাজে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৩৩ লাখ ৯১ হাজার টাকা। প্রাথমিকভাবে ‘চলনবিল এলাকার পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা এবং জীবনযাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা’ প্রকল্প বাস্তবায়ন করবে পানিসম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

চলনবিলের সর্বোত্তম ব্যবহারে মহাপরিকল্পনা, সমীক্ষা ব্যয় ১৪ কোটি

Update Time : ০২:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২