শুরু হয়েছে নিশোর প্রথম সিনেমার শুটিং

  • Reporter Name
  • Update Time : ০৮:৫১:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • 220

বিনোদন প্রতিবেদক
অভিনেতা আফরান নিশো। নাটক, ওয়েব সিরিজ-সিনেমা থেকে এবার তাকে দেখা যাবে রূপালি পর্দায়। আর তার সঙ্গে সিনেমাতে নায়িকা হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সিনেমাটি পরিচালনা করছেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী।

নির্মাতা রায়হান রাফী বলেন আজ (৫ মার্চ) সকালে ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং সিলেটে শুরু করেছি। এইখানে বেশ কয়েকদিন এই শুটিং করবো। গল্পে নিশোকে দেখা যাবে সুড়ঙ্গ খননকারী একজন শ্রমিক হিসেবে।

এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘সিনেমায় অভিনয়ের ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। কিন্তু মনের মতো পাচ্ছিলাম না বলে ইচ্ছা পূরণ করতে দেরি হয়েছে। অবশেষে সুড়ঙ্গ আমাকে কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণে সহায়তা করছে। এ সিনেমার জন্য ৬ মাসের প্রস্তুতি নিতে হয়েছে। গল্প, মনের মতো চরিত্র পেয়েছি বলেই সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করেছি। এ সিনেমায় যে লুকে কাজ করব এমনটা দর্শক আমাকে আগে কখনো দেখেনি। এতে মূলত, আমাকে সুড়ঙ্গ খননকারী একজন শ্রমিক হিসেবে দর্শক দেখতে পাবেন। আমার বিশ্বাস সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের দুই ঈদের যেকোনো একটিতে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি। এটি মুক্তির কয়েক মাস পর একটি ওটিটি প্ল্যাটফর্মে তা অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

শুরু হয়েছে নিশোর প্রথম সিনেমার শুটিং

Update Time : ০৮:৫১:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩