খুলে দেওয়া হতে পারে ক্যাসিনোকাণ্ডে বন্ধ ক্লাবগুলো

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • 250

বিশেষ সংবাদদাতা:
মতিঝিলপাড়ার যেসব ক্লাব ক্যাসিনোকাণ্ডে বন্ধ হয়ে হয়ে গেছে, সেগুলো ঈদের পর খুলে দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। তিনি বলেছেন, বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে ঈদের পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বুধবার দুপুরে সচিবালয়ে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘যারা দোষী, তাদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। তবে ব্যক্তির দোষের কারণে ক্লাবগুলোর কার্যক্রম দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে, যা সমীচীন নয়।’

‘যে সকল ক্লাব বা প্রতিষ্ঠান জড়িত নয়, তারা যাতে তাদের ক্রীড়া কার্যক্রম অচিরেই পরিচালনা করতে পারে সে বিষয়ে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি আমার কাছে এসেছেন। তারাও দাবি জানিয়েছেন, যে সকল ব্যক্তি এ ন্যাক্কারজনক কাজে জড়িত, যথাযথ তদন্ত সাপেক্ষে তাদের শাস্তি হোক। তবে ক্লাবগুলো যেন তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পুনরায় চালু করতে পারে, সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সমাধানের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ঈদের পরে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করতে বলেন।

আজ (বুধবার) সকালে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে বিভিন্ন ক্লাবগুলোর প্রতিনিধিগণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন। তাদের দাবির প্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈঠক শেষেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের পরে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করে সিদ্ধান্ত গ্রহণের কথা বলেন। তিনিও অচিরেই ক্লাবগুলোর খুলে দেবার বিষয়ে আশ্বস্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খুলে দেওয়া হতে পারে ক্যাসিনোকাণ্ডে বন্ধ ক্লাবগুলো

Update Time : ১০:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩