চলচ্চিত্র শিল্পীদের নির্বাচন শুক্রবার, কে লড়ছেন কোন পদে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • 64

বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম আলোচিত সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আর এই সংগঠনের নির্বাচন ঘিরে প্রতিবারই তৈরি হয় ব্যাপক আলোচনা-উত্তেজনা। তবে এবার এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে তেমন কোনো উত্তাপ বা কাদা ছোড়াছুড়ি দেখা যায়নি। ফলে সংশ্লিষ্টদের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন।

আগামীকাল শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। বরাবরের মতো ভোটগ্রহণ হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে। এবার দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে নির্বাচনে।

আরমান-মুক্তি প্যানেল

এই প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান। সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি।

সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নূতন ও অভিনেতা ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খল অভিনেতা কমল।

শিবা সানু–জয় চৌধুরী প্যানেল

অন্য প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন অভিনেতা শিবা সানু। সাধারণ সম্পাদক পদে তার সঙ্গে রয়েছেন জয় চৌধুরী।

এই প্যানেলে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন জাদু আজাদ।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রার্থী হয়েছেন ইউসুফ খান।

কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে লড়ছেন ২৭ জন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আলীরাজ, আন্না (কামরুন্নাহার), আরমান খান, ইয়ামীন হক ববি, কাবিলা, কায়েস আরজু, জেসমিন আক্তার, তাহমিনা হোসেন বেবী, দুলারী, নাসরিন, পলাশ খান, ফরহাদ, ফালগুনী রহমান জলি, বাদল শেখ, মানস বন্দ্যোপাধ্যায়, মো. ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), রাকা, লতিফ (চিতা), শারমিন আক্তার, শাহীন কমেডি, শামীম খান (চিকন আলী), শিরিন শিলা, শিপন মিত্র, সুশান্ত, স্বপ্না কাশেম, হাসান জাহাঙ্গীর এবং হোসনে আরা রিয়া।

ভোটগ্রহণ শুক্রবার

শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু।

এবার মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের ভোটেই গঠিত হবে আগামী দুই বছরের নতুন কার্যনির্বাহী কমিটি।

উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পীদের নির্বাচন শুক্রবার, কে লড়ছেন কোন পদে

Update Time : ০১:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬