অফিসে না পাওয়ায় কর্মকর্তাকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • 172

প্রতিনিধি সিলেট
আকষ্মিক পরিদর্শনে কর্মস্থলে না পাওয়ায় সিলেটের জৈন্তাপুর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন ডা. সামন্ত লাল সেন।
বুধবার (৬ মার্চ) সিলেট সফরে এসেই জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান মন্ত্রী।
পরিদর্শন শেষে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুব একটা ভালো না। জনবল সংকট, ভবন সংস্কারও প্রয়োজন। সেখানে ডাক্তারদের উপস্থিতি কম থাকায় তাদেরকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এখনকার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে না পাওয়ায় তাকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
জানা যায়, দুই দিনের সরকারি সফরে বুধবার (৬ মার্চ) সকালে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান স্বাস্থ্য মন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডসহ কর্মরত চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি মানুষের মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এদিকে, হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী সম্প্রতি সড়ক দুঘর্টনায় ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাংচুরসহ সংগঠিত অপ্রীতিকর ঘটনার স্থান ও আবাসিক এলাকা পরিদর্শন গেলে সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ড দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি সাইনবোর্ডগুলো সরানোর নির্দেশ দেন।
হাসপাতাল পরিদর্শন শেষে তিনি মঙ্গলবার রাতে সড়ক দুঘর্টনায় নিহত জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজার বাড়িতে যান। এসময় মন্ত্রী নিহতের পরিবারকে শান্তনা জানিয়ে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শেখ সেলিম প্রমুখ।
পরে মন্ত্রী সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিজ বাড়িতে যান। সেখানে যাওয়ার পথে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

অফিসে না পাওয়ায় কর্মকর্তাকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৮:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪