অবশেষে ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:০০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 158

দীর্ঘ ৯৮১ দিন পর আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। চোটের কারণে ২০২৩ সালের ১৭ অক্টোবর জাতীয় দলের বাইরে ছিটকে পড়েছিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ক্লাব ফুটবলে ফেরার পরও জাতীয় দলে তার প্রত্যাবর্তনের অপেক্ষা দীর্ঘ হচ্ছিল। একাধিক চোট কাটিয়ে শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেন কোচ কার্লো আনচেলত্তি। তবে দলে ফিরেও প্রথম দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৭৫ মিনিট পর্যন্ত বেঞ্চে অপেক্ষা করার পর মাঠে নামেন নেইমার। এর আগে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল ও ম্যাথিউস কুনহার এক গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। কুনহার বদলি হিসেবেই মাঠে নামেন এই তারকা ফুটবলার।

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তি ও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশেষে ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

Update Time : ০৬:০০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬