আজ পবিত্র শবে বরাত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৪৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 278

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি মুসলমানদের কাছে ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। এ উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণীতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও আত্মসমালোচনার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ রয়েছে। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শবে বরাতের কর্মসূচি শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় শবে বরাতের ফজিলত ও তাৎপর্য বিষয়ে ওয়াজ করবেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী। রাত সাড়ে ৮টায় শবে বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির-আজকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শবে বরাতের আনুষ্ঠানিকতা শেষ হবে।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা সভা, ওয়াজ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে শবে বরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আজ পবিত্র শবে বরাত

Update Time : ০২:৪৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬