আবারও প্রথম ওভারে উইকেট নিলেন তাসকিন

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • 339

ক্রীড়া প্রতিবেদক
এবারের বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশের পারফরম্যান্স যাই হোক, ব্যক্তি হিসেবে তাসকিন আহমেদ দুর্দান্ত। এখনও পর্যন্ত খেলা তিন ম্যাচের প্রতিটিতেই প্রথম ওভারে উইকেট নেয়ার নজির গড়লেন তিনি। প্রথম ম্যাচে তো প্রথম দুই বলেই উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে দক্ষিন আফ্রিকার টেম্বা বাভুমাকে ফিরিয়ে দিয়েছিলেন প্রথম ওভারে।

আজ জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথম ওভারেই তাসকিন ঝলক। উইকেট নিলেন তিনি। ফিরিয়ে দিলেন জিম্বাবুয়ে ওপেনার ওয়েসলি মাধভিরেকে। প্রথম বলে কোনো রান দেননি। দ্বিতীয় বলে হজম করেন বাউন্ডারি।

তৃতীয় বলটি করেছিলেন অফসাইডে। মাধভিরে ব্যাট পেতে দেন। যে কারণে ব্যাটের ওপরের কানায় লেগে থার্ডম্যানে ক্যাচ উঠে যায়। যা তালুবন্দী করে নেন মোস্তাফিজুর রহমান।

এ রিপোর্ট লেখার সময় জিম্বাবুয়ের রান ১.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১। ৪ রান নিয়ে ক্রেইগ আরভিন এবং ১ রান নিয়ে ব্যাট করছেন মিল্টন সুম্বা।

এর আগে ব্রিসবেনের দ্য গ্যাবায় টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭১ রান করেন নাজমুল হোসেন শান্ত। আফিফ হোসেন করেন ২৯ এবং সাকিব আল হাসান করেন ২৩ রান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আবারও প্রথম ওভারে উইকেট নিলেন তাসকিন

Update Time : ১১:২৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২