আমাকে বার বার মেরে ফেলিস কেন গরিবেরা : সেফুদা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 498

অবশেষে জানা গেলো আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদা বেঁচে আছেন। দিনভর গুজবের পর বেঁচে থাকার কথা জানালেন নিজেই। ২৪ জুলাই রাত ১০টায় নিজের ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করেন তিনি।

সেফাত উল্লাহ সেফুদা নামক ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, ‘তোরা আমাকে বার বার মেরে ফেলিস কেন গরিবেরা?’ তার এ পোস্টে প্রতিবেদন লেখা পর্যন্ত ২ লাখ ৪৬ হাজার রিঅ্যাক্ট, ২৩ হাজার ২শ কমেন্টস এবং ২৬ হাজার শেয়ার লক্ষ্য করা গেছে।

জানা যায়, ২৪ জুলাই দুপুর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যুর খবর। বিভিন্নজন তাদের ফেসবুক আইডি এবং পেজে এ খবর ছড়িয়ে দেন।

তখন সেফুদার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, সর্বশেষ ৫ জুলাই তিনি একটি পোস্ট করেছিলেন। তাতে লেখা ছিল, ‘২৮ জুলাই দেশে ফিরছি উইথ ভাগিনা’।

সেফুদার মুত্যুর খবর ছড়িয়ে পড়লেও অনেকেই এটিকে ‘গুজব’ বলে নিজেদের আইডিতে পোস্ট করেন। এর আগেও কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।

অনেকেই ফেসবুকে পোস্ট করে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন। ধারণা করা হয়েছিল, আগের মতোই গুজব ছড়ানো হয়েছে। ফলে সবাই তার পোস্টের অপেক্ষায় ছিলেন।

২০২০ সালের দিকে সোশ্যাল মিডিয়ায় অসঙ্গতিপূর্ণ ভিডিওবার্তা ছড়িয়ে বেশ আলোচনায় আসেন সেফাত উল্লাহ ওরফে সেফুদা। এই প্রবাসী বাংলাদেশি নানা বিষয়ে ফেসবুক লাইভে এসে খুব কম সময়ে ‘ভাইরাল তারকা’ হয়ে যান।

অদ্ভুত পোশাক পরে হাতে মদের গ্লাস নিয়ে অকথ্য ভাষায় বাংলাদেশের মানুষকে আক্রমণ করতে থাকেন। সমসাময়িক যে কোনো বিষয়ে তিনি অপ্রকৃতস্থ কথা বলতে থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

আমাকে বার বার মেরে ফেলিস কেন গরিবেরা : সেফুদা

Update Time : ০২:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫