Dhaka ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি চাচা নই: ইফতিখার

  • Reporter Name
  • Update Time : ০৮:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • 136

স্পোর্টস ডেস্ক
বয়স ৩৩ পেরিয়েছে। পাকিস্তান দলে ইফতিখার আহমেদ এখন সিনিয়র সদস্য। সবাই তাকে ডাকেন ‘চাচা’ বলে। কিন্তু এই চাচা ডাক সবসময় শুনতে ভালো লাগে? হার্ডহিটিং এই অলরাউন্ডার সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে হাসতে হাসতে বললেন, ‘আমি চাচা নই, যুবক।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ ইফতিখার। জানান, তার চাচা হয়ে ওঠার পেছনের গল্প।
ইফতিখারের চাচা ডাক নামটা আসে মূলত পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কাছ থেকে। ম্যাচের সময় কতরকম ঘটনা ঘটে। সেই ঘটনারই এক পর্যায়ে বাবর তাকে ‘চাচা-ই-ক্রিকেট’ বলেছিলেন। তারপর থেকেই সেই ডাক ছড়িয়ে পড়ে চারদিকে।
ইফতিখার সেই গল্প জানাতে গিয়ে বলেন, ‘দেখুন মানুষ এই নাম বানিয়েছে, আর মানুষ কী বলছে, সেটাকে আমি খুব বেশি গুরুত্ব দেই না। এর পেছনে ছোট্ট একটা গল্প আছে। জিম্বাবুয়েতে একবার আমি বোলিং করছিলাম, ব্যাটিংয়ে ছিল টেলর (ব্রেন্ডন)। বল ঘুরছিল। আমি বাবরকে বললাম, মিডউইকেট থেকে ফিল্ডার সরিয়ে ডিপ স্কয়ার লেগে দিতে। কারণ যদি সে (টেলর) মিডউইকেটে বল হিট করতে যায়, বলের স্পিনের কারণে সেটা স্কয়ার লেগে যেতে পারে।’
‘বাবর তখন বলে, সে তো আপনাকে ছক্কা মেরে দেবে। আমি বলেছিলাম, কী আর হবে এটা তো একটা বলই মাত্র। তারপর সে ফিল্ডার বদল করে। পরের ডেলিভারিতেই টেলর হিট করে, সোজা স্কয়ার লেগে আউট হয়ে যায়।’
‘বাবর খুবই খুশি ছিল। সেই খুশিতে সে বলে উঠে ‘আপনি হলেন চাচা-ই-ক্রিকেট’। আপনি খুবই তীক্ষ্মবুদ্ধির। সেই কথাটাই স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে এবং যখন আমি বাসায় ফিরি; সবাই বলতে থাকে চাচা-ই-ক্রিকেট, চাচা-ই-ক্রিকেট। আমি বুঝতে পারছিলাম না, কেন এসব হচ্ছে। মানুষ কেন এসব বলছে!’
পরে আসল ঘটনা ইফতিখার জানতে পারেন তার এক বন্ধুর কাছ থেকে। ইফতিখারকে এভাবে ‘চাচা’ বানিয়ে দিয়ে বাবর অবশ্য বেশ অস্বস্তিতেই।
একবার তিনি এই ব্যাপারে বলছিলেন, ‘মাঝেমধ্যে আমার খুব বিব্রত লাগে যে আমার জন্য ইফতিখার ভাই চাচা নামে পরিচিত হয়ে গেছেন। তবে মানুষ যে এটা উপভোগ করছে, এতে আমি খুশি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আমি চাচা নই: ইফতিখার

Update Time : ০৮:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪