‘আমি মাঠকর্মী না’- ডোমিঙ্গো

  • Reporter Name
  • Update Time : ১০:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • 183

অনলাইন ডেস্কঃ ধীরগতির উইকেট বানিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল বাংলাদেশ। কিউইবধেও কি সেই একই টোটকা? আরও একবার টি-টোয়েন্টিতে কি অমন প্রাণহীন, নিচু আর লো স্কোরিং উইকেটই বেছে নেবে মাহমুদউল্লাহ রিয়াদের দল?

হেড কোচ রাসেল ডোমিঙ্গো কী ভাবছেন? তিনি কেমন পিচ চান? ভার্চুয়াল কনফারেন্সে এমন প্রশ্ন উঠতেই দক্ষিণ আফ্রিকানের বাঁকা জবাব, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি মাঠকর্মী না। আমি কেবল একটি ভালো উইকেটের আশাই করতে পারি।’

এটুকু বলে অবশ্য টাইগার কোচ পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, চাইলেও কী কারণে ভালো উইকেট বানানো সম্ভব নয় এই সময়টায়। ডোমিঙ্গো বলেন, ‘আসলে বছরের এ সময়টা বেশ আর্দ্র। সূর্যের দেখা খুব একটা মেলে না। আর বৃষ্টিও থাকে। এমন অবস্থায় উইকেটের পরিচর্যা সহজ নয়। কাজেই খুব ভালো উইকেট তৈরি করা কঠিন।’

যারা এমন উইকেটে পাওয়া জয়কে ছোট করে দেখছেন, তাদের জন্যও বিশেষ বার্তা আছে টাইগার কোচের। তিনি বুঝিয়ে দিয়েছেন, ভালো উইকেট পাওয়া যতটা গুরুত্বপূর্ণ, জয় পাওয়াও কম গুরুত্বপূর্ণ নয়।

ডোমিঙ্গোর ভাষায়, ‘আমরা জানি ব্যাটিং লাইনআপের আত্মবিশ্বাস পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ভালো উইকেটে ব্যাটিং করাও। তবে জয় পাওয়া এবং আত্মবিশ্বাস গড়ে তোলাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আমার অনুমান, স্বাভাবিক মিরপুরের উইকেটে ১৫০-১৬০ ভালো স্কোর।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘আমি মাঠকর্মী না’- ডোমিঙ্গো

Update Time : ১০:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১