Dhaka ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামি গানের মডেল মিশা সওদাগর

  • Reporter Name
  • Update Time : ১২:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • 115

বিনোদন ডেস্ক
ইসলামি গানের মডেল হলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। ‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামে গানটির কথা লিখেছেন রফিকুল ইসলাম তাওহিদ। মুহাম্মদ বদরুজ্জামানের সুরে এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান।

সম্প্রতি নির্মাতা ইয়ামিন এলানের নির্দেশনায় গাজীপুরের পুবাইলের মনোরম লোকেশনে এর ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইসলামি সংগীতটি প্রকাশ করা হবে।

প্রথমবারের মতো ইসলামি সংগীতে অভিনয় করা প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করলেও আমি প্রায়ই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তবে ইসলামি গানে প্রথমবার মডেল হিসেবে অভিনয় করেছি। শুটিংয়ের পুরোটা সময় ভীষণ উপভোগ করেছি। গানের কথার পাশাপাশি মিউজিক ভিডিওতেও বেশকিছু মেসেজ রয়েছে। আশা করি দর্শক-শ্রোতাদের কাছে মিউজিক ভিডিওটি ভালো লাগবে।’

সুরকার ও গায়ক মুহাম্মদ বদরুজ্জামান বলেন, “মইরা গেলে ফিইরা আসে না’ সংগীতটি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। অত্যন্ত গোছালো ও সহজ-সরল কথামালায় সাজানো হয়েছে এই মরমি সংগীতটি। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ইসলামি গানের মডেল মিশা সওদাগর

Update Time : ১২:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২