এক ঘরে শিশুর রক্তাক্ত মরদেহ, আরেক ঘরে ঝুলছিলেন অন্তঃসত্ত্বা মা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 118

ফরিদপুরে এক ঘরে পড়ে ছিল শিশুর রক্তাক্ত মরদেহ এবং পাশের ঘরে অন্তঃসত্ত্বা মাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে মাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে। নিহত শিশুর নাম হুজাইফা (৫) এবং মৃত মায়ের নাম সুমাইয়া আক্তার (২২)। জানা গেছে, সুমাইয়া অন্তঃসত্ত্বা ছিলেন এবং আগামী ২৬ সেপ্টেম্বর তার সিজারিয়ান অপারেশন হওয়ার কথা ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সুমাইয়াকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। শিশুটিকে ঘরের ভেতরে গলাকাটা অবস্থায় কম্বলে জড়ানো অবস্থায় পাওয়া গেছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীর রায় বলেন, ঘটনার তদন্ত চলছে এবং আসল সত্য জানা যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

এক ঘরে শিশুর রক্তাক্ত মরদেহ, আরেক ঘরে ঝুলছিলেন অন্তঃসত্ত্বা মা

Update Time : ০১:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫