Dhaka ০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনে তিন জয় মোহামেডানের

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • 175

বিশেষ সংবাদদাতা
মোহামেডান সমর্থকদের জন্য দারুণ এক দিন কাটলো শনিবার। দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি ঘরোয়া শীর্ষ তিন খেলায় মাঠে নেমেছিল, তিন মাঠ থেকেই জয় নিয়ে ঘরে ফিরেছে সাদাকালোরা।
বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান রেকর্ড গড়ে জিতেছে গাজী টায়ার্সের বিপক্ষে। গাজী টায়ার্সকে মাত্র ৪০ রানে অলআউট করে মোহামেডান ম্যাচ জিতেছে ৩৮ বলে। ক্রিকেটে ৯ উইকেটে জয়ের পর দ্বিতীয় সুখবরটি এসেছে ফুটবল মাঠ থেকে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে মোহামেডান ৩-১ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
প্রিমিয়ার হকির সুপার সিক্সেও দুর্দান্ত জয় পেয়েছে মোহামেডান। মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে মোহামেডান জিতেছে ৬-৩ গোলে। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত হলো সাদাকালোদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এক দিনে তিন জয় মোহামেডানের

Update Time : ০৭:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪