এরশাদ শিকদারের সহযোগী ২৭ বছর পর গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 4

খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়নাল (৫৫) বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, খুলনা জেলার রূপসা থানায় ১৯৯৯ সালে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। মামলার বিচার শেষে আদালত হত্যার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মরদেহ গুমের অপরাধে তাকে পৃথকভাবে আরও পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এসআরবি-৮ জানায়, সাজা হওয়ার পর জয়নাল দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে পরিচয় পরিবর্তন করে তিনি ভারত ও কুয়েতে অবস্থান করেন। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশে তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। শনিবার রাতে সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জয়নাল সরদারকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু বলেন, এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

এরশাদ শিকদারের সহযোগী ২৭ বছর পর গ্রেপ্তার

Update Time : ০২:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬