Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কপিল শর্মার বায়োপিকে নিজেই অভিনয় করবেন

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • 141

বিনোদন ডেস্ক

বলিউড কখনো রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আবার কখনো বা ক্রীড়াব্যক্তিত্বদের জীবন সংগ্রামের কাহিনি উঠে আসছে বড় পর্দায়। তবে এই প্রথম হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো কমেডিয়ানের বায়োপিকের ঘোষণা করল। এবার কপিল শর্মার জীবন কাহিুন উঠে আসবে বড় পর্দায়। তার বায়োপিকের ঘোষণা করেন মৃগদীপ সিং লাম্বা। তিনি এর আগে কমেডি ছবি ‘ফুকরে’ পরিচালনা করেছেন। কমেডিয়ান-অভিনেতাকে পাশে নিয়েই তার বায়োপিকের ঘোষণা করা হলো।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কপিলের ভূমিকায় কে অভিনয় করবেন? কারণ এমন বর্ণময় চরিত্রে তো আর যে কাউকে কাস্ট করা সম্ভব নয়। সেই পরিপ্রেক্ষিতেই কানাঘুষো শোনা গেল, কপিলই নাকি সেই সিনেমায় অভিনয় করতে চলেছেন।

কপিলের বায়োপিকের নাম হতে চলেছে ‘ফাংকার’। এর অর্থ শিল্পী।

স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে বেশ জনপ্রিয় কপিল। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক ময়দানেও তার ভক্তের সংখ্যা কম নয়। কৌতুক শিল্পী হওয়ার পাশাপাশি কপিল শর্মা একাধিক ছবিতেও অভিনয় করেছেন। ‘কিস কিস কো প্যায়ার কারু’, ‘ফিরাঙ্গি’র মতো সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।

কপিলের বায়োপিক ‘ফাংকার’-এর প্রযোজনা করছেন মহাবীর জৈন এবং লাইকা নামে চেন্নাইয়ের এক প্রযোজনা সংস্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

কপিল শর্মার বায়োপিকে নিজেই অভিনয় করবেন

Update Time : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২