কাজলকে সহ্য করতে পারে না শাহরুখপুত্র আব্রাম খান

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • 144

বিনোদন ডেস্ক
শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান নাকি অভিনেত্রী কাজলকে সহ্য করতে পারত না। দেখলেই রেগে যেত। যদিও কিং খানের সঙ্গে পর্দায় যেসব নায়িকার রসায়ন সবচেয়ে ভালো ছিল, তাদের অন্যতম কাজল।
তবুও কাজলকে কেন এত অপছন্দ করত ছোট্ট আব্রাম? নেপথ্যের কাহিনী ফাঁস করেছেন শাহরুখ নিজেই। আব্রামের কাজলকে অপছন্দ করার পেছনে রয়েছে পরিচালক রোহিত শেট্টিরও হাত।
২০১০ সালে মুক্তি পায় ‘মাই নেম ইজ খান’। পাঁচ বছর পর ফের ‘দিলওয়ালে’ ছবিতে জুটি বেঁধেছিলেন শাহরুখ-কাজল। বক্স অফিসেও সাফল্যের মুখ দেখেছিল রোহিত শেট্টির এই ছবি। সেই ছবিতেই বাবাকে কাজলের সঙ্গে দেখলে রেগে যেত আব্রাম।
ঘটনাটা ২০১৫ সালের। ‘দিলওয়ালে’ ছবির একটি দৃশ্যে শাহরুখকে চোট পেতে দেখা যায়। তখনও বাস্তব এবং ছবির মধ্যে ফারাক করতে শেখেনি ছোট্ট আবরাম। বেচারা ভেবেই বসে, ছবির নায়িকা কাজলের জন্যই তার বাবা ব্যথা পেয়েছেন।
এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, আব্রাম কাজলের উপর রেগে গিয়েছিল। রাগ সামলাতে না পেরে কাজলকে সে বলেই বসে, ‘পাপা টুট গয়ে!’ অর্থাৎ, বাবা ভেঙে গেছে।
এ কথা বলতেই হেসেই ফেলেন শাহরুখ। ‘ভেঙে যাওয়া বাবা’ শব্দের এমনই মহিমা। শাহরুখ বলেন, ‘আমি জানি আমার সঙ্গে কাজলের জুটিটা আব্রাম পছন্দ করেনি।’
উপস্থিত সকলেই আব্রামের কাণ্ড শুনে হেসে ফেলেন। ছোট্ট আব্রামের এই জুটিকে পছন্দ না হলেও। বলিউডে দর্শকের অন্যতম পছন্দের জুটি ছিল শাহরুখ-কাজল। অসংখ্য সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা দু’জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

কাজলকে সহ্য করতে পারে না শাহরুখপুত্র আব্রাম খান

Update Time : ০৬:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪