কারা জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি করে, জানালেন মেয়র

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • 145

নিজস্ব প্রতিবেদক:

প্রভাবশালীরা জমি দখল ও চাকরির বয়স বৃদ্ধিসহ নানা স্বার্থে জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (৬ অক্টোবর) চসিকের টাইগারপাস কার্যালয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনে সঠিকতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে অনেক সময় প্রভাবশালী ব্যক্তিরা ভূমি দখল, চাকরির বয়স বৃদ্ধিসহ নানা স্বার্থে জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতির চেষ্টা করে। এ ধরনের জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ধরনের যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সহকারীরা ওয়ার্ড পর্যায়ে নিবন্ধন কাজ করতে গিয়ে যেসব সমস্যা মোকাবিলা করতে হচ্ছে তা তুলে ধরেন। এর আগে চসিক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর মো. ইলিয়াস, স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, আবদুস সালাম মাসুম, আনজুমান আরা।
প্রধান শিক্ষা কর্মকর্তা লুতফুন নাহারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, উপ-সচিব আশেক রসুল টিপু, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমাম হোসেন রানা, নির্বাহী প্রকৌশলী মীর্জা ফজলুল কাদের, জোনাল মেডিকেল অফিসার ডা. সুমন তালুকদার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

কারা জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি করে, জানালেন মেয়র

Update Time : ০২:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩