কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নিহত ৭

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 130

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকটির ওপর থাকা ১৩ জন যাত্রী নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নিহত ৭

Update Time : ১২:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬