বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত, অর্থাৎ ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি এই রাষ্ট্রীয় শোক পালন করা হবে। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন। তিনি বলেন, দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে জাতি গভীর শোকাহত। এ শোকের প্রতি সম্মান জানিয়ে সরকার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।
রাষ্ট্রীয় শোক পালনকালে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সকল সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
ব্রেকিং :
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
-
ডেস্ক নিউজ - Update Time : ১২:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- 363
Tag :
জনপ্রিয়













