খুলনা প্রতিনিধি:
খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার ৭নং রুজভেল্ট জেটিঘাট রোডস্থ ওয়াসা ভবনে নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রশান্ত কুমার বিশ্বাস এর কার্যলয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওয়াসা কর্মচারী ইউনিয়ন সাধারণ নির্বাচন-২০২৪ এর
সভাপতি, প্রার্থীর নামঃ মো: কবির হোসেন ছাতা প্রতিক নিয়ে ৯৮ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্ধী
শেখ বাবুল হোসেন চেয়ার প্রতীক নিয়ে ১০ ভোটে পরাজিত হয়েছে। সিনিয়র সহ-সভাপতি প্রার্থী সরদার মো: সাইফুল ইসলাম জবাফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫ ভোট। তার প্রতিদন্ধী কাজী ইলিয়াজ হোসেন চায়ের কাপ প্রতীক নিয়ে ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি,
এস এম মাহবুবুর রহমান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৮২ ভোট। প্রতিদন্ধী মোঃ নূর করিম প্রতীক আনারস প্রতীক নিয়ে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ বেল্লাল হোসেন পেয়েছেন প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ ভোট। প্রতিদন্ধী জি এম আব্দুল গফফার মোমবাতি প্রতীক নিয়ে ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান সোহেল ৯৫ ভোট পেয়ে নির্বাচিত। সহ সাধারণ সম্পাদক পদে মো: রবিউল ইসলাম চাবি প্রতীক নিয়ে
১০৬ ভোট পেয়ে নির্বাচিত।
সাংগঠনিক সম্পাদক মোঃ রিজওয়ান চৌধুরী প্রতীক
বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩ ভোট। প্রতিদন্ধী মো: একরামুল হোসেন মোরগ প্রতীক নিয়ে ৯৪ ভোটে নির্বাচিত।
কোষাধ্যক্ষঃ মো: শাহরিয়াজ তুষার পানির বোতল প্রতীক নিয়ে
১০৩ ভোট পেয়ে নির্বাচিত। প্রচার সম্পাদকঃ মো: ইয়াছির আরাফাত তারা প্রতীক নিয়ে ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক: আবুল কালাম আজাদ রিক্সা প্রতীক নিয়ে ১০১ ভোট পেয়ে নির্বাচিত।ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ মো: রেজাউল করিম ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ১০১ ভোট পেয়ে নির্বাচিত।
Reporter Name 



















