খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আটক মোসা. তনিমা তন্বী সংগঠনটির সদস্য সচিব। সোমবার রাতে তাকে খুলনা সদর থানা থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বর্তমানে গ্রেপ্তার তন্বীকে সোনাডাঙ্গা মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
খুলনা ডিবির ওসি তৈমুর ইসলাম বলেন, ‘তন্বী বর্তমানে অন্তঃসত্ত্বা। তাকে সোনাডাঙ্গা মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।’
সোনাডাঙ্গা মডেল থানার ওসি বলেন, ‘এনসিপির জাতীয় শ্রম শক্তির নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।’এর আগে, সোমবার সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গার আল আকসা মসজিদ রোডের ১০৯ মুক্তা হাউজের নিচতলার তন্বীর বাসায় গুলিবিদ্ধ হন মো. মোতালেব শিকদার। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে শঙ্কামুক্ত।
নিজস্ব প্রতিবেদক 



















