Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নদীর তীরে পাওয়া গেল বস্তাবন্দি ‘পা’!

খুলনা মহানগরীর ৬ নম্বর ঘাটের মামুর মাজারের সামনে ভৈরব নদীর তীর থেকে এক ব্যক্তির ডান পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বস্তাবন্দি অবস্থায় পাটি ফেলে দুজন ব্যক্তি দ্রুত এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শী নয়ন ও বাবুর বরাত দিয়ে গোয়েন্দা সংস্থার এক সদস্য জানান, উক্ত স্থানে অজ্ঞাতনামা দুই ব্যক্তি নৌ পুলিশ ফাঁড়ির সামনে থেকে রিকশায় করে ঘাটে যায়। গিয়ে সাদা প্লাস্টিকের বস্তাটি মুখ বন্ধ অবস্থায় ফেলে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা।

বস্তাটি ফেলার সময় প্রত্যক্ষদর্শীরা ওই দুই ব্যক্তিকে উদ্দেশ করে চিল্লাপাল্লা করতে থাকেন।
পরে স্থানীয়রা এগিয়ে এসে বস্তাটি খুলে ‘পা’ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কোনো এক ব্যক্তির ডান পা হাঁটুর নিচ থেকে কাটা অবস্থায় পাওয়ার পর পুলিশ এটি নিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা যায়, কোনো দুষ্কৃতকারী এ ঘটনা ঘটিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খুলনায় নদীর তীরে পাওয়া গেল বস্তাবন্দি ‘পা’!

Update Time : ০২:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫