Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে লাশ হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

  • এস কে রাজু
  • Update Time : ০২:২৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 107

খুলনায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে লাশ হলেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজকীর আহমেদ। সাত দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনার খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাট এলাকায় ভৈরব নদী থেকে বস্তাবন্দি অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নড়াইল লোহাগড়া থানার নৌখোলা ঝাউডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি নগরীর গোয়ালখালী এলাকায় মামার বাড়িতে আসেন। সেখান থেকে প্রেমিকা সীমার সঙ্গে দেখা করতে খালিশপুরে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

শিক্ষার্থীর বাবা মুরাদ হোসেন ২২ ফেব্রুয়ারি খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৫ ফেব্রুয়ারি সাতজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় সীমাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেমিকা সীমা পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর মোবাইল ব্যবহার করে তাজকীরকে ডেকে নেয় তাঁর সাবেক স্বামী ইসমাইল হোসেন অভি। ঘটনার পর থেকে অভি পলাতক। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে স্থানীয়রা ভৈরব নদীর খানজাহান আলী বালুর ঘাটে নদীর তীরে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাজকীরের পরিবারের সদস্যরা সেটি শনাক্ত করেন।

খানজাহান আলী থানার ওসি কবীর হোসেন জানান, লাশটি কয়েক দিন পানিতে থাকায় কীভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খুলনায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে লাশ হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

Update Time : ০২:২৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫