Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ভুয়া ‘সংসদ সদস্য’ কে গ্রেফতার করেছে র‌্যাব ৬

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • 194

নিজস্ব প্রতিবেদক:

‘সংসদ সদস্য’ পরিচয় দিয়ে খুলনার খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে অসুস্থ ব্যাক্তির চিকিৎসায় সাহায্যের জন্যে স্কুলের শিক্ষার্থীদের থেকে টাকা তুলছিলো এক ব্যাক্তি। গত ২০ নভেম্বর র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা থেকে সেই প্রতারককে গ্রেফতার করে।

জানা যায়, গত এক নভেম্বর রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফোন করে এক ব্যক্তি নিজেকে সংসদ সদস্য বলে পরিচয় দেয়। পরিচয় দিয়ে জানায় একজন অসুস্থ ব্যাক্তির চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন। অসুস্থ ব্যাক্তি ফোন দিলে প্রধান শিক্ষক যেন ছাত্র ছাত্রীদের নিকট হতে টাকা তুলে তাকে প্রদান করেন। কথিত অসুস্থ ব্যক্তি প্রধান শিক্ষককে ফোন দিলে প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীদের নিকট হতে টাকা তুলে উক্ত ব্যক্তিকে বেশ কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠান। পরবর্তিতে উক্ত ব্যক্তি একাধিক বার সাহায্যের জন্য ফোন দিলে প্রধান শিক্ষকেরে মনে সন্দেহ হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক র‌্যাব-৬ বরাবর একটি অভিযোগ দায়ের করেন। র‌্যাব-৬ বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং সংসদ সদস্যের ভূয়া পরিচয় ব্যবহারকারীকে সনাক্ত করতে সক্ষম হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করেন।

অভিযুক্তের নাম মো. নাঈম গাজী(৩০)। এসময় জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার খানজাহান আলী থানায় হস্তান্তর করা র‍্যাব-৬।

ফাস্ট নিউজ ৭১/মতিউর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনায় ভুয়া ‘সংসদ সদস্য’ কে গ্রেফতার করেছে র‌্যাব ৬

Update Time : ০৩:১৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২